ডেইলি ক্রাইম বার্তা : ২০২৫ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন হয়েছে বরিশালের গৌরনদীতে। এ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহর লাল পাল, গৌরনদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, জাহাঙ্গীর হোসেন, মো মোস্তফা কামাল ও মো সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমাজের সভাপতি মোঃ হানিফ সরদার সাধারণ সম্পাদক সুদাম পাল, প্রধান শিক্ষক খাদিজা আক্তার, আব্দুস সালাম, অর্চনা রানী বনিকসহ অন্যান্যরা এবং আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”