ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবাকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছেন জান্নাত জাহান শিফা (২৩) নামের এক তরুণী, আর এ ঘটনা ঢাকা সাভারের। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেন তিনি।
আজ বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।
স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় একটি বাসায় ভাড়া থাকতেন আব্দুস সাত্তার। সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।