ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা টঙ্গীর রেল কলোনি এলাকায়।
রবিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা টঙ্গীর রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সিজন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকার স্বপন মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।