ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া কালুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৪০) নগরীর নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোন্তাকিম।
ঘটনার পর তার শ্যালক মিন্টু (৩৫) পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোন্তাকিম জানান, আজ শনিবার রুহুল আমিনের শ্বশুরের জমির মাপজোখ চলছিল। এ সময় শালা-দুলাভাই জমির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
দ্বন্দ্বের একপর্যায়ে শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।