শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

গলাকাটা কিশোরের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় একটি সড়কে থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত ১৮ বছর বয়সী ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। সে রডমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তানভীর আহমেদ জানান, কী কারণে, কারা তাকে হত্যা করেছে, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।