ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় দেবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব, গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক এ দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের
(অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেদের একদিনের বেতনের টাকা বন্যার্তদের সহযোগিতায় দেওয়ার কথা জানিয়েছেন।