সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১২

বণ্যার্তদের কাছে পৌছানো হবে বরিশালের সেতুর টোল আদায় হওয়া অর্থ।

ডেইলি ক্রাইম বার্তা : দেশের পূর্বাঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া‌) সেতুর টোলে আদায় হওয়া অর্থ বন্যাক্রান্তদের জন্য সহায়তার ঘোষণা দিয়েছেন এমখান গ্রুপ। গতকাল শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যে পরিমাণ টাকা আসছে তার পুরোটাই বন্যার্তদের সহায়তার ফান্ডে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমন। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান স্যার গতকাল শনিবার টোলে আদায় হওয়া পুরো টাকা বন্যার্তদের সহায়তার ফান্ডে দেওয়ার জন্য বলেছেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”