বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

জেলেদের মাঝে চাল বিতরন বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : জাটকা ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে।
শনিবার ০৯ মার্চ ২০২৪ গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা ৫০ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরন করেন গৌরনদী উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসার অশোক কুমার চৌধুরী, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ফিল ফেসিলেটেটর এইচ এম নাজমুল আমিন ও ইউপি সদস্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”