শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৫

ভিজিএফের চাল বিতরণ মৎস্যজীবীদের মধ্যে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অলস সময় কাটানো ১০৩ জন জেলে ও মৎস্যজীবীদের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড বাড়বকুণ্ড ইউনিয়নে ৪.১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ চাল বিতরণ করা হয়।
জানা গেছে, জাটকা আহরণ থেকে বিরত থাকা ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদে ১০৩ জন জেলে ও মৎস্যজীবীদের মধ্যে ৪.১২ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়। এতে প্রত্যক পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন ও বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাদাকাত উল্ল্যাহ নিয়াজীসহ ওয়ার্ডের মেম্বারেরা।