ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সড়কেই মারা যান সুমন আটিয়া নামে ওই যুবক। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার হুগলীতে।
অন্যদিকে, চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে নতুন করে ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে ৪২ জনসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯৬ জন রোগী ভর্তি আছেন।