মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ সভা বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এই স্লোগান কে ধারন করে বরিশালের গৌরনদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র গর্ভবর্তী মা ও শুন্য থেকে ৩ বছর বয়সী শিশুর যত্ন, পুষ্টি এবং মানসিক বিকাশের লক্ষ্যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা প্রধান করা হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরন সভা উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদার, বার্থী ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল-আমীন, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক লিটন খান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্র্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”