ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আঞ্চলিক মহাসড়কটি বেহাল দশার কারণে জনদুর্ভোগ চরমে বরগুনা , বদরখালী, ফুলঝুড়ির মানুষজনের। প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে বরগুনা ,গৌরিচান্না , ফুলঝুড়ি, পাতাকাটা সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলার সঙ্গে বরগুনার সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমন কি পায়ে হেটেও মানুষ চলাচল করতে পারছে না। এ ব্যাপারে সড়ক বিভাগ এর কেহ দায় নিতে রাজি নয় ।
দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বরগুনা ,ফুলঝুড়ি , গৌরিচন্না আঞ্চলিক সড়ক। বড় বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও শুরু হয়নি সংস্কার কাজ। এই সড়কে উঠে গেছে কার্পেটিং। আর অন্য পথ দিয়ে গেলে ঘুরতে হয় আরও ১০ কিলোমিটার বেশি পথ। মূল সড়কটি দিয়ে প্রতিদিন দূরপাল্লার পরিবহন বাস ,ট্রাক, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। ভুক্তভোগী গাড়ি চালক ও পথচারীরা বলেন,
দীর্ঘদিন যাবৎ এ ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বরগুনা সড়ক বিভাগ তাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ।
গাড়ি চালকরা বলেছেন সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা না হলে ভোগান্তি বাড়তেই থাকবে। তবে সওজের বরগুনার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জনাব, কামরুল আহসান পটুয়াখালীতে থাকেন ,অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন বরগুনায়। তবে কবে নাগাদ নির্মাণ করা হবে নিশ্চিত করতে পারেনি কেউ। তবে কোনো আশ্বাস নয় দ্রুততম সময়ে রাস্তাটি সংস্কার করার দাবি জানান ভুক্তভোগী ও পথচারীরা।
বরগুনা জেলা প্রশাসক জনাব, হাবিবুর রহমান বলেন, বরগুনা থেকে ফুলঝুড়ি যাওয়া-আসা রাস্তাটি অনেক অংশেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির বিষয় উন্নয়ন সভায় আলোচনা হয়েছে। সড়ক বিভাগ কর্তৃপক্ষ যাতে দ্রুত সময়ে রাস্তাটি সংস্কার করে দেয়। সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানান এ কর্মকর্তা।
“মিরাজুল ইসলাম সংবাদদাতা বরগুনা”