বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৬

তেল মজুতে ব্যবসায়ীর কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে জেলার তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
এ বিষয়ে আফরোজ শাহীন খসরু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়। ওই ব্যবসায়ী তেল কেনার প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে ব্যর্থ হন এবং অবৈধ তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।