শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৭

বিশ্বনেতাদের অভিনন্দন নতুন প্রধানমন্ত্রীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে জনাব, তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন এবং তারা জনাব, তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব, তারেক রহমান। এ উপলক্ষে প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানকে এক চিঠিতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জনাব, তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
জনাব, তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পাশাপাশি দুইদেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।