শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩১

এক যুবক আটক, ব্যালট পেপার নিয়ে পালানোর সময়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নেওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে। পরে তাকে ভ্রাম্যমান আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।