শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩২

নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে ভোটকেন্দ্রে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের) নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণে নরসিংদী জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আনোয়ার হোসাইন।
৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এর মধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন। মোট পাঁচটি সংসদীয় আসনে নরসিংদী সদরে ৮ জন, পলাশে ৬ জন, শিবপুরে ৮ জন, মনোহরদী-বেলাবতে ৯ জন এবং রায়পুরায় ১০ জনসহ মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।