বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

শীতে ত্রিশালে ইউএনও’র কম্বল বিতরন।

ডেইলি ক্রাইম বার্তা : ক্রমেই বাড়ছে ময়মনসিংহের ত্রিশালে শীতের তীব্রতা। জেঁকে বসেছে শীত। হতদরিদ্র, ছিন্নমূল শিশু ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব, আরাফত সিদ্দিকী।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব, আরাফাত সিদ্দিকী বলেন, শীতের তীব্রতা বাড়ছে, আমরা ইতিমধ্যে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ শুরু করেছি। বারোটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার হতদরিদ্র, ছিন্নমূল শিশু ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রথম চালানের দুই হাজার কম্বল বিতরন করা হয়েছে।
“এনামুল হক সংবাদদাতা ত্রিশাল (ময়মনসিংহ)”