মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৬

ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রেললাইন দিয়ে হাঁটার সময় গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নোয়াখালীগামী একটি ট্রেন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছিলো। এ সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় তিনজন পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।