ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই রেস্তোরাঁয় বরিশাল নগরীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান পরিচালনা করে খাদ্যে ভেজাল থাকার অপরাধে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করেছেন।
১৪-১২-২০২৫ তারিখ বরিশাল মহানগরীর রূপাতলী এলাকায় অবস্থিত খাবার বাড়ি রেস্তোরাঁ ও হুমহুম রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য অফিসার জনাব, গোলাম রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত/অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত রেস্তোরাঁসমূহে খাদ্যে ভেজাল থাকার প্রমাণ পাওয়া গেলে খাবার বাড়ি রেস্তোরাঁ ও হুমহুম রেস্তোরাঁকে পৃথকভাবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নিরাপদ খাদ্য অফিসার জনাব, গোলাম রাব্বি। এছাড়াও ৪৪ বীর সেনা সদস্য, র্যাব-৮ এবং কোতোয়ালি থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।