মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৩

কয়েক লাখ টাকা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের কর্মীকে ঢাকা গাজীপুরের টঙ্গীতে গুলি করে প্রায় ১৫ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ছিনতাইকারীদের গুলিতে বিকাশ এজেন্টের কর্মচারী গুলিবিদ্ধসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর আনারকলি রোডে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিকাশ এজেন্টের কর্মচারী আরিফ হোসেন (৩৫) টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। আহত অপরজন গুলিবিদ্ধ আরিফের সহযোগী আজাদ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মেহেদী হাসান বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।