শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:২২

রেলওয়ে বৈদ্যুতিক ট্রেনের পথে হাঁটতে চায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক ট্রেন পরিচালনার দিকে হাঁটছে রেলওয়ে। বহুদিন ধরেই বৈদ্যুতিক ট্রেনের যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে। কিন্তু রেলের একটি অংশ এর বিরোধিতা করছে। এ আলোচনা অব্যাহত থাকলেও বৈদ্যুতিক ট্রেনের বিপক্ষে তাদের অবস্থান। এর মধ্যেই বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য একটি রুটকে বেছে নিচ্ছে রেলওয়ে। এতে সফলতা পেলে পর্যায়ক্রমে অন্যান্য রুটেও বৈদ্যুতিক ট্রেন চলবে।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক জনাব, আফজাল হোসেন বলেন, বৈদ্যুতিক ট্রেন পরিচালনা করা হলে সময় ও ব্যয় হ্রাসসহ পরিবহন সক্ষমতা বাড়বে। ফলে কয়েকটি রুটে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক ট্রাকশন নির্মাণের কথা রয়েছে।