শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:২২

অগ্রণী ব্যাংক এজেন্টদের ক্ষতিপূরণসহ তিন দাবি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্রণী ব্যাংক এজেন্টদের ক্ষতিপূরণসহ তিন দাবি। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়ায় সারা দেশে বিপুলসংখ্যক গ্রাহক ও উদ্যোক্তা চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিপূরণসহ দ্রুত সেবা চালুর দাবি জানিয়েছেন এজেন্ট ঐক্য পরিষদ।
ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন তারা তিন দফা দাবি তুলে ধরেন। সংগঠনের আহ্বায়ক মো. আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৫ সালের ২০ জুন মাসে কোনো ধরনের নোটিশ ছাড়াই অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ করে দেয়। ফলে প্রায় ১০ লাখ ৫০ হাজার গ্রাহক এবং পাঁচ লাখ অনলাইন ব্যাংকিং ব্যবহারকারী বিপাকে পড়েন। বিশেষ করে ভাতাভোগী, কৃষক, শ্রমিক, প্রবাসী ও রেমিট্যান্স গ্রাহকদের ওপর এর ভয়াবহ প্রভাব পড়েছে। ২০১৬ সাল থেকে পরিচালিত এ সেবা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫৬৭টি এজেন্ট আউটলেট এবং প্রায় তিন হাজার কর্মকর্তা–কর্মচারীর জীবিকা অনিশ্চয়তার মুখে।