শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৩

উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) উচ্চশিক্ষা, বৃত্তি, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।
আজ সোমবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. জনাব, এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে পাকিস্তান এইচইসি’র ১১-সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই আগ্রহ প্রকাশ করেন।
ইউজিসির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।