শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

ফার্মাসিস্ট ও মেডিক্যাল টেকনোলজিস্টের কর্মবিরতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে (ডিপ্লোমাধারীদের মতো) যশোরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
আজ রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সরকারি-বেসরকারি মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে অংশ নেন। কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন।
এ সময় নেতারা জানান, সরকারি অন্যান্য বিভাগের ডিপ্লোমা ডিগ্রিধারীরা দশম গ্রেডের সুবিধা ভোগ করলেও বঞ্চিত রয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে দীর্ঘদিন দাবি জানানো হলেও ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেলে রাখা হয়েছে। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।
দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।