ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তানিশা মনি (১০) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মুছাপুর ইউনিয়নের চুলু সর্দার বাড়িতে তানিশা মনির মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়।
পারিবারিক একটি সূত্র বলছে, মা ও ভাই বেড়াতে যাওয়ার সময় তাকে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে তানিশা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।