মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫১

অভিযানে বিপুল মাদক জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযান চালিয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), লালমনিরহাট জেলার সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছেন।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ১৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির বিশেষ টহলদল গতকাল সোমবার রাতে পশ্চিম রামখান, কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করলে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাব, মেহেদী ইমাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।