ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাঠবোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়, আর এ ঘটনা ঘটেছে নাটোরে। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার শ্রীকান্ত কুমার (৪৫) নিহত হন। নিহত বড়াইগ্রাম উপজেলার পাটবাড়িয়া গ্রামের মৃত প্রভাশের ছেলে।
পুলিশ জানায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নাটোর সদর থানার নাটোর-ঢাকা মহাসড়কের দিয়া সাতুরিয়া (শাপলা মোড়) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়াগামী একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ধানবোঝাই ট্রাকের হেলপার শ্রীকান্ত গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জনাব, মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।