মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৩

কোটি টাকার প্রসাধনী জব্দ এবং গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় দেড় কোটি টাকার প্রসাধনী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে জব্দ করেছেন পুলিশ। এ সময় মোজাজিদ (২৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আশুগঞ্জ থানা পুলিশ। এর আগে, রবিবার গোলচত্বর এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোজাজিদ যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব প্রসাধনী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৫৩ হাজার ৫০৮ পিস সালফেট ক্রিম, তিন হাজার ১২০ পিস ফেসওয়াশ, ৩২৪ পিস লোশন এবং দুই হাজার ৩০৪ পিস সফট ক্রিম।