মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৩

কয়েক হাজার পুলিশ নিরাপত্তায় মোতায়েন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার জনাব, এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, পুরো ঢাকা রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার জনাব, এস এন নজরুল ইসলাম।
তিনি আরো জানান, রায় ঘিরে ঢাকা রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।
এ রায় ঘিরে গতকাল রবিবার থেকেই ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী।