মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৫

শ্রমিকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেঘনা নদী থেকে ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনুস (৩২) নামে এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন নৌ-পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বসুন্ধরা ফুড অ্যান্ড ভেভারেজ কোম্পানির পাশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ইউনুস বরিশালের বানাইপাড়া ইউনিয়নের ওমরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেঘনা নদীতে ডুবে যায়। ড্রেজারে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন পানিতে ডুবে মারা যান এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।