ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিষ দিয়ে মাছ ধরার সময় বাগেরহাটের মোংলা সুন্দরবনের মরা পশুর এলাকায় পাঁচ দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছেন বন বিভাগ।
শনিবার (১৫ নভেম্বর) চাঁদপাই স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় বনের ভিতরে ঠাকুর খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ওই পাঁচ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি কীটনাশকের বোতল ও সাত কেজি চিংড়ি মাছ এবং একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জামাল শেখ (৪৫), মো. ইমদাদুল সরদার শেখ (৪০), মো. রাসেল শেখ (২৮), মো. রমজান সরদার (২৭), মো. রাজু সরদার (২২)। গ্রেফতারকৃত সকলে বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।