রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৪

বিপুল ভারতীয় মদ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল ভারতীয় মদ শেরপুরের সীমান্ত উপজেলা ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের একটি বাড়ি থেকে জব্দ করেছেন ঝিনাইগাতি থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল নামে মাদক ব‍্যবসায়ি পালিয়ে গেলেও তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আল আমিন বলেন, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।