ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ঢাকা গাজীপুরের কোনাবাড়ীতে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত বকুল মিয়া (৩৫) নীলফামারী জেলার ডোমর থানার বসুনিয়া পাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন—হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) ও হাবিব (১৩)।
তারা সকলেই একই পরিবারের সদস্য।
ঢাকা কোনাবাড়ি থানার এসআই পাপন হোসেন জানান, ভোর ৫টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি কোনাবাড়ির দিকে যাচ্ছিল। নাওজোড় হাইওয়ে থানার কাছে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে বকুল মিয়া নিহত হন ও বাকি তিনজন আহত হন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।