ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বিশ্ব ডায়াবেটিস দিবসে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে র্যালি ও ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডাঃ জনাব, একে আজাদ খান।
বক্তব্য রাখেন সিএমএইচ হাসপাতালে প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. জনাব, আব্দুল হান্নান।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, জাহাঙ্গীর আলম।