সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২২

ডেঙ্গুতে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মাবিয়া নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রামেক হাসপাতালের পাঠানো ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়।
নিহত মাবিয়ার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।