ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় দু’ হাজার ৪০০ টি মামলা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ৯৭টি গাড়ি রেকার করা হয়েছে।
১২ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।