মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৭

ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারিসহ বিভিন্ন ধরনের ১০টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কসবা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাজমুল হুদা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।