শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৭

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুরগির ফার্মে কাজ করতে গিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাস উদ্দিন (২২) নামে এক ফিড ব্যবসায়ী মারা গেছেন। সোমবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এখলাস উদ্দিন উপজেলার বড়আজলদী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলমগীর হোসেন বলেন, তার হাতে বিদ্যুৎস্পৃষ্টের আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।