রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫০

কেজিতে পেঁয়াজের দাম কমেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৭০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল গত সপ্তাহে। গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা রাজধানীর বিভিন্ন বাজারে ৭০-৮০ টাকার পেঁয়াজ ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছিল। এটি ছিল চলতি বছরে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের সর্বোচ্চ দাম। তবে আমদানির খবরে সরবরাহ বেড়ে গত দুদিনে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে বর্তমানে ১০০ থেকে ১১০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, আগের কয়েকদিন বাজার ঊর্ধ্বমুখী থাকার পর ট্যারিফ কমিশনের সুপারিশে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ছড়ায়। এরপর শনি-রোববার থেকেই পেঁয়াজের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে।