বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৬

মাদক ব্যবসায়ী ডিবির অভিযানে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. সাইদুল ইসলাম।
ওসি জানান, রবিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকায় উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াকুব আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বাড়ি ঢাকার সাভার মডেল থানার পোরাবাড়ি বেদেপল্লীতে। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।