ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের চাপায় বাগেরহাটের ফকিরহাটে মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশুশ্রমিক নিহত হয়েছে।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় বসবাস করত।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জাফর আহম্মেদ বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।