মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৫

মরদেহ উদ্ধার এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত (৩২) এক যুবকের গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ‎আজ রবিবার সকাল নয়টার দিকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী স্টেশন রোড অংশের নিচে মরদেহটির সন্ধান মিলে।
থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, হারুন অর রশিদের ভাষ্য, যুবকের পরিচয় সনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।