শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৯

সড়কে দুইজনের প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে সিলেটগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।
তিনি আরো জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।