বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা নির্বাচন ভবনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে আয়োজন করা হয়েছে একটি বৈঠক। মূলত তাদের জন্য প্রক্রিয়া সহজ করতেই নেওয়া হয়েছে আলোচনার উদ্যোগ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব, এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এছাড়া প্রতিবন্ধী প্রতিনিধিরাও রয়েছেন।
সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন সংস্থাটি। তারই অংশ হিসেবে সমাজে পিছিয়ে পড়া অংশটির ভাবনাও জানতে চায় ইসি।