মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন সওজ বিভাগ।
গতকাল বুধবার (৫ নভেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া। অভিযানে সহযোগিতা করেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন, এসআই মনিরুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া বলেন, মহাসড়কের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ যেন পুনরায় সরকারি জায়গা দখল না করতে পারে, সে বিষয়ে আমরা নিয়মিত নজরদারি রাখব।