মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩০

এলপি গ্যাসের গোডাউনের মালামাল জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসুন্ধরার নাম ব্যবহার করে চট্টগ্রামের সাতকানিয়ায় নকল সিল ও ক্যাপ লাগানো অবৈধ এলপি গ্যাসের দুটি গোডাউনের মালামাল জব্দ ও সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অবৈধভাবে ব্যবসা করায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গিয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এ গোডাউন দুটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, খোন্দকার মাহমুদুল হাসান।