বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩

অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ পরিদর্শন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ বাসিন্দা, স্থাপনা উচ্ছেদসহ ঢাকা রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে চেকপোস্ট কার্যক্রম সুস্ঠভাবে পরিচালনার লক্ষ্যে যৌথ পরিদর্শনে নেমেছেন সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পরিদর্শন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জনাব, জুয়েল রানা, মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-৫ এর উপসচিব সাদিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী, জেনেভা ক্যাম্পের প্রতিনিধি এবং স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের প্রতিনিধিরা।