মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১

গরু চুরির ঘটনায় গণপিটুনিতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চুরির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে প্রায় আড়াইটার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর ঢুকে একটি সংঘবদ্ধ দল। একপর্যায়ে গরুগুলো পিকআপে তোলার সময় টের পায় স্থানীয়রা। এ সময় তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গল এবং পরে পুকুরে লাফ দেয় তারা। একপর্যায়ে তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
পরে আহত অপরজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এদিকে, ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার জনাবা, নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।