মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১

নিষেধাজ্ঞা শুরু, জাটকা ইলিশ শিকারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাগর ও নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। আজ শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত মৎস্য বিভাগের এ নিষেধাজ্ঞা চলবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব, ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন।