মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

ছিনতাইকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক শীর্ষ ছিনতাইকারীকে ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছেন পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। গ্রেফতার অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করেন মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শাহিন মূলত হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকা রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সূত্রে খবর পাই শাহিন দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।